দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনমাগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরিত করার লক্ষ্যে সমন্বিত উন্নয়ন উদ্যোগ- ২০১৬ এর ডি-ব্রিফিং অনুষ্টিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় শান্তিগঞ্জ বাজারস্থ এফআইভিডিবি’র সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার মো.মাসুদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় কমিশনার মো.জামাল উদ্দীন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা বিভাগীয় উপ পরিচালক তাহমিনা খাতুন, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুজ্জামান খান, সিভিল সার্জন মো. আব্দুল হেকিম।
শুরুতেই স্বাগত বক্তব্য এবং পাওয়া পয়েন্টের মাধ্যমে সমন্বিত উন্নয়ন উদ্যোগ-২০১৬ এর তথ্যাবলি তুলে ধরেন দক্ষিণ সুনামগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেন।
ডি-ব্রিফিংয়ে বক্তব্য রাখেন জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানাজার মো. সোহেল পারভেজ, জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহবুববুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.হযরত আলী, জেলা ডিসট্রিভিউশন অফিসার মাহবুবুর রহমান, জেলা সমাজবোর উপ পরিচালক খাঁন মোতাহের হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আল আমিন, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার হোসেন, উপজেলা স্বাস্থ্য অফিসার একেএম মফিজুল ইসলাম, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো.আলা উদ্দিন খাঁন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার চৌধুরী রাজিব মোস্তফা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনমাগঞ্জ উপজেলার সহকারি কমিশনার((ভূমি) জিনাত রহমান, ছাতক উপজেলার সহকারি কমিশনার (ভূমি) শেখ হাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার মো.আব্দুল হালিম, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মো.আব্দুল বারেক।
পরিশেষে সমন্বিত উন্নয়নের ৪০টি টিমকে জরিপ কাজ সফলভাবে বাস্তবায়নের জন্য দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সনদপত্র প্রদান করা হয়।
- জামালগঞ্জে পূজা দেখে বাড়ি ফেরার পথে স্কুল ছাত্রী ধর্ষিত
- গাজীপুরে নিহত জঙ্গির ৩ জনই ছাতকের- পরিচয় পাওয়া গেছে সাইফুলের


