কাজী জমিরুল ইসলাম মমতাজ, দক্ষিণ সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জে আজ নতুন করে সর্বোচ্চ ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে উপজেলার জয়কলস ইউনিয়নের শিবপুরের ৪ জন, ডুংরিয়া ১ জন, উজানীগাঁওয়ের ২ জন, কামরুপদলংয়ের ১ জন। পশ্চিম পাগলা ইউনিয়নের কান্দিগাও গ্রামের ৭ জন, শত্রুমর্দনের ১ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ শ্রমিক ৭ জন ও হাসনগরের ১ জন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে সাংবাদিক ও ফার্মাসিস্ট রয়েছেন । নতুন আক্রান্তদের করোনার উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবির) ল্যাবে পাঠানো হয়। এদের মধ্যে ২৪ জনের রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে সুনামগঞ্জ সদরের হাসননগরের ১ জন রয়েছেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেন, আপাতত নতুন আক্রান্তদেরকে তাদের নিজেদের বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বুঝে হাসপাতাল আইসোলশনে পাঠানো হবে।
উল্লেখ্য, এ নিয়ে দক্ষিণ সুনামগঞ্জে মোট আক্রান্ত হয়েছেন ৬০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯ জন।


