Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
দ. সুনামগঞ্জে সাংবাদিকের মোটরসাইকেল চুরি – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

দ. সুনামগঞ্জে সাংবাদিকের মোটরসাইকেল চুরি

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় মোটর সাইকেল চোরের উপদ্রব দেখা দিয়েছে। প্রশাসনের নাকের ডগা থেকে চুরি করা হচ্ছে মোটরসাইকেল। এখন সাংবাদিকের মোটর সাইকেলও বাদ পড়েনি চোরদের হাত থেকে। শুক্রবার দিবাগত রাতে প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজের মোটরসাইকেলটি গ্রামের মতছির মিয়ার বাড়ির আঙ্গিনা থেকে চুরি হয়েছে।  
এ ব্যাপারে কাজী জমিরুল ইসলাম মমতাজ বলেন,‘আমি প্রতিদিনের ন্যায় আমার ডায়াংগ ৮০ সিসির, ৯০১২২৪৬৯ ইঞ্জিন নং ও ৯১১০৩৬৩৩ চেচিসের লাল রংএর মোটরসাইকেলটি  
তালা দিয়ে মতছির মিয়ার বাড়ির আঙ্গিনায় রেখে বাসায় যাই। শনিবার সকালে অফিসে আসার জন্য মোটরসাইকেলটি প্রয়োজন হলে সেখানে পাই নি। পরে বুঝতে পারলাম আমার মোটরসাইকেলটি চুরি হয়েছে। তিনি বলেন, বিকালে দক্ষিণ সুনামগঞ্জ থানায় জিডি করতে আসলে, থানার অফিসার ইনচার্জ আল-আমিন বলেন, মোটর সাইকেল চুরি হলে সাধারণ ডায়রী হয় না। সেটা মামলা দায়ের করতে হয়।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আল-আমিন বলেন, প্রেসক্লাবের সভাপতি আমাকে মৌখিক ভাবে তার মোটরসাইকেল চুরির বিষয়টি জানিয়েছেন। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
উল্লেখ্য গত ৭ আগস্ট সকাল ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের মোটরসাইকেল গ্যারেজ থেকে উপজেলা প্রকৌশল দপ্তরের এক কর্মকর্তার একটি মোটরসাইকেল চোরের দিন দুপুরে চুরি করে নিয়ে যায়।