দ. সুনামগঞ্জে সুনামগঞ্জের খবরের সংবাদ সংক্রান্ত দায়িত্ব পালন করবেন কাজী মমতাজ

স্টাফ রিপোর্টার
দৈনিক সুনামগঞ্জের খবরের দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি সোহেল তালুকদার দেখার হাওরের ৫৮ নম্বর পিআইসি’র সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এই পিআইসিসহ ৩৯ টি পিআইসি’র সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বৃহস্পতিবার আদালতে মামলা হয়েছে। মামলাটি দুদকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
সোহেল তালুকদারের বিরুদ্ধে মামলা দায়েরের পর দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে মামলাটির তদন্ত কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি (সোহেল তালুকদার) দৈনিক সুনামগঞ্জের খবরের দায়িত্ব পালন করা থেকে বিরত থাকবেন। এই সময়ে পাঠক এবং বিজ্ঞাপনদাতাসহ সকলকে সংবাদ এবং বিজ্ঞাপন সংক্রান্ত সকল বিষয়ে উপজেলায় কর্মরত অপর প্রতিনিধি কাজী জমিরুল হক মমতাজ’র সঙ্গে ( মোবাইল-০১৭১২৮১২৯৮৪) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।