দ. সুনামগঞ্জে সেলাই মেশিন বিতরণ

দ. সুনামগঞ্জ অফিস
এলজিএসপি-২ প্রকল্পের আওতায় ২ লক্ষ ৪৮ হাজার টাকা ব্যয়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়নের হত দরিদ্র ২৫ জন সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছুফি মিয়ার সভাপতিত্বে, ইউপি সচিব ইয়াছমিন হোসনে আরা’র পরিচালনায় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দরগাপাশা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মনির উদ্দিন।