দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিনের সহকারীসহ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৪ জন৷ এ নিয়ে দক্ষিণ সুনামগঞ্জে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৮ জন। মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে তাদের শরীরের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘পজেটিভ’ আসে।
জানা যায়, আক্রান্তদের দুজন করোনা আক্রান্ত সেই পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামের মিজানুর রহমানের আপন ভাই (১৮) ও বোন (১৬) আরেকজন একই গ্রামের বরিশাল ফেরত যুবক (১৭)।
এদিকে স্বাস্থ্য কর্মকর্তা সহকারী করোনা আক্রান্ত হওয়ায় এবং আক্রান্তদের সংস্পর্শে থাকায় স্বাস্থ্য কর্মকর্তাসহ স্বাস্থ্য বিভাগের ৭ জনকে হোম কোয়ারেন্টাইন রাখা হয়েছে।
এ ব্যাপারে মুঠোফোনে কথা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন বলেন, আপাতত নতুন করে করোনায় আক্রান্তদের তাদের নিজের বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। পরবর্তীতে হাসপাতালে নেয়া হবে।


