দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন সুনামগঞ্জ সদর থানার কালিপুর গ্রামের ছাব্বির আহমদ (৩০), মিনিবাস চালক গোবিন্দগঞ্জের ঝিগলী গ্রামের উজ্জ্বল মিয়া (৩৩), মধ্যনগর থানার নিয়ামতপুর গ্রামের প্রিতেশ (২৮), সিলেট এলাকার স্বপন দাশ (২৯)।
তাৎক্ষণিকভাবে অন্যান্য আহতদের নাম জানা যায়নি।
গুরুতর আহতদের সিলেট এম এ জি ওসমানী
হাসাপাতালে ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সোমবার রাত আনুমানিক ৮ টায় সময় সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মিনিবাস সিলেট সুনামগঞ্জ মহাসড়কের শান্তিগঞ্জ হ্যাচারীর সামনে আসামাত্র মালবাহী ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বাস দুমড়ে মুচড়ে সড়কের মধ্যেই উল্টে যায়।
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের ইনচার্জ ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে হাসপাতালে পাঠিয়েছে।’


