দ. সুনামগঞ্জে হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামে মরহুম লিয়াকত আলী স্মরণে জয়কলস গ্রামে মরহুম আসাদ উদ্দিন ও ফাতেমা খানম ট্রাস্টের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় ইউনিয়নের ৫০ জন হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
অপরদিকে বুধবার দুপুর ২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস গ্রামে জয়কলস মাখজানুল উলূম মাদ্রাসা প্রাঙ্গণে গ্রামের ৩০ জন হতদরিদ্র পরিবারের মাঝে মরহুম আসাদ উদ্দিন ও ফাতেমা খানম ট্রাস্টের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজসেবী সৈয়দ আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, অবসরপ্রাপ্ত পুলিশ বশির উদ্দিন, আমিনুর রশিদ কয়েছ, জেনি প্রমুখ।