দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের বার্ষিক প্রতিবেদন ২০১৯-২০২০ এবং পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০১৯-২০২০ হতে ২০২৩-২০২৪ পর্যন্ত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুনন্দা রায়, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন, উপজেলা সমবায় অফিসার মাসুদ আহমদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিকী, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নিলুফা চৌধুরী, তথ্য সেবা কর্মকর্তা শাপলা আক্তার, এসআই আনোয়ার হোসেন প্রমুখ।


