দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জে বর্ধিত সভা করেছে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ। সোমবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার পাগলা বাজারে হাজি আবদুল হেকিম প্লাজার গ্রাউন্ড ফ্লোরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ তাহিদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক
সম্পাদক অ্যাড. বোরহান উদ্দিন, জামিউল ইসলাম তুরান, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শিপুল আহমদ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামিউল তাজুল, বরুণ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সোহেল খান, শামসুল ইসলাম শামসু, সাংগঠনিক সম্পাদক সায়েখ মিয়া, প্রচার সম্পাদক জাবেদ নূর।
এসময় উপস্থিত ছিলেন, প্রবীণ আওয়ামীলীগ নেতা রজব আলী, হাতাই মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রাসেল আহমদ, আমিনুর রহমান সামাদ, বদরুল খান, সাংগঠনিক সম্পাদক গোলাম জিলানী, অর্থ সম্পাদক নেছার আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা লিছান চৌধুরী, শাহ দোলাল, ছাত্তার মিয়া, নান্টু সূত্রধর, আতিক মিয়া, লোকমান আলী, জিলুর রহমান, ছাইম উদ্দিন, আলী হায়দার, বদরুল আলম, হাবিজ আলী, ইয়াছিন আলী ও হবুল মিয়া প্রমুখ।
- বিশ্বম্ভরপুরে সেকায়েফের বই হস্তান্তর ও সম্মাননা
- ছাতকে ইউপি চেয়ারম্যানের পিতৃবিয়োগ, বিভিন্ন মহলের শোক


