দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ কাজী সমিতির আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টায় উপজেলার জয়কলস ইউনিয়নের বিবাহ ও তালাক রেজিস্ট্রার শান্তিগঞ্জ বাজার কাজী অফিসে অফিসে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা আইয়ূব আলীর সভাপতিত্বে এবং জেলা নিকাহ ও তালাক রেজিস্ট্রার সমিতির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী মাওলানা মো. জমিরুল ইসলাম মমতাজের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা কাজী সমিতির সহ সভাপতি কাজী মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল আলী, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মাওলানা মফিদুর রহমান, দপ্তর সম্পাদক কাজী মাওলানা মাসুক আহমদ প্রমুখ।
- উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ ও নদীর পানি সমতল বৃদ্ধির সম্ভাবনা
- সিকন্দর আলী হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন


