দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের অভিযানে জেলা আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য লিলু মিয়া সহ তাঁর এক সহযোগীকে আটক করা হয়েছে। আটক ডাকাত লিলু মিয়া (৩৫) ছাতক থানা এলাকার কচুরগাঁও গ্রামের আছিল আলীর পুত্র। এসময় পুলিশ তার সহযোগি দক্ষিণ সুনামগঞ্জ থানা এলাকার ছয়হারা গ্রামের মৃত ইমদাদুল হক প্রকাশ গেদাই মিয়ার ছেলে আনোয়ার মিয়া (২৫)কে আটক করে।
জানা যায়, গত শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই জহিরুল ইসলা তালুকদার ও সঙ্গীয় অফিসার এএসআই সমীরণ চন্দ্র দেব সহ ফোর্সের সহায়তায় জয়কলস এলাকায় অভিযান চালিয়ে ডাকাত লিলু মিয়া সহ তাহার সহযোগী আনোয়ার মিয়াকে আটক করা হয়। এসময় লিলু মিয়া ও তাহার সহযোগী আনোয়ার মিয়ার নিকট থেকে গাঁজা উদ্ধার করা হয়।
দক্ষিণ সুনামগঞ্জ থানার সাব ইন্সপেক্টর জহিরুল ইসলাম তালুকদার জানান, লিলু মিয়া এবং তার সঙ্গীয় সহযোগিে আটক করা হয়েছে। এসময় তার নিকট থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। তাহাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
- দক্ষিণ সুনামগঞ্জে বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালিত
- পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজে জাতীয় শোক দিবস পালন


