স্টাফ রিপোর্টার
পুলিশের পৃষ্ঠপোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুনামেন্টে দিরাই থানাকে ২-১ গোলে পরাজিত করেছে দ.সুনামগঞ্জ থানা।
সোমবার র্নিধারিত সময়ে জেলা স্টেডিয়ামে দ.সুনামগঞ্জ থানা ও দিরাই থানার খেলা অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে দ.সুনামগঞ্জকে ১ গোল দেয় দিরাই থানা। কিন্তু ১০ মিনিটের মাথায় খেলায় সমতা ফিরিয়ে আনে দ. সুনামগঞ্জ থানা। খেলার শেষের দিকে আরেক গোল দিয়ে ২-১ গোলো জয় পায় দ.সুনামগঞ্জ থানা। খেলায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার বরকতুল্লা খান, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সদর থানার ওসি শহিদুল্লাহ প্রমুখ।
আজ বেলা ৩টায় তাহিরপুর থানা মুখোমুখি হবে ধর্মপাশা থানার।
- বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়- ম্যানিজিং কমিটির ভোটার তালিকা প্রণয়নে পালাপাল্টি অভিযোগ
- সদর উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাচিত কমিটির অভিষেক


