সিলেটস্থ ধর্মপাশা ছাত্রকল্যাণ পরিষদের মানববন্ধন

ধর্মপাশা প্রতিনিধি  
‘হাওর বাঁচাও, দেশ বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণা ও কৃষকদের বাঁচানোর দাবিতে সিলেটস্থ ধর্মপাশা উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এ  মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি দেবাশীষ তালুকদার। সাধারণ সম্পাদক এম আর কে চৌধুরী তোফায়েল এবং সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সৌরভের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এম রশীদ আহমদ।
এছাড়াও বক্তব্য দেন, সংগঠনের প্রধান উপদেষ্টা আফজাল হোসেন স্বপন, সহ-উপদেষ্টা এ.এস.আই বিপ্লব সাধ্যা, নাইমুর রহমান সজল, শিশির সরকার, শুভ্র তালুকদার, লিপু মজুমদার, মেডিকেল অফিসার কামরুজ্জামান টিটু।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কাঞ্চন মোড়ল, নয়ন সরকার, সুব্রত তালুকদার, আনিস আহমেদ, ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা আক্তার, অজয় সরকার, মোমেন, সহ-সাংগঠনিক সম্পাদক জুনায়েদ কবীর, হুমায়ূন কবীর রাব্বী, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মনির,প্রচার সম্পাদক ইজাজুল হক রকি, হালিম, পিংকু, প্রদীপ, দেবল, হাবিবা সুলতানা, সুপ্রীতি কর, আবারক হোসেন, অনিক, মাসুম, দ্বীপ, বিজয়, ইতি, রুহুল আমিন, রাজু চৌধুরী, তরিক আহমদ, সাব্বির, ফয়সাল, শিপন, সৈয়দ আল মুস্তাকিম, মেহেদী হাসান নিপু, মোবারক হোসেন, শামীম, চয়ন আহমদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ও হাওরাঞ্চলের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা, সুনামগঞ্জের ফসল রক্ষাবাঁধের স্থায়ী সমাধান, কৃষকদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, জলমহালগুলো জনসাধারনের জন্য উন্মুক্ত করা, নদী খনন, কৃষি ঋণ মওকুফ, নতুন ঋণ ও বীজ এবং সার প্রদান, দূর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী ও টিকাদার-আমলাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ বিভিন্ন দাবি উপস্থাপন করেন।