ধর্মপাশায় এ্যাডভোকেসী সভা

ধর্মপাশা প্রতিনিধি
‘সময়মত নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ধর্মপাশায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ (আগামী ১৭ নভেম্বর থেকে ২২ নভেম্বর ২২) উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিফাত তারেক সিদ্দিকী। সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের ইউএফপিও মোঃ মাহমুদুল হাসানের পরিচালনায় বক্তব্য দেন এমও (এমসিএইচ—এফপি) ডাঃ মিজানুর রহমান, এইউএফপিও মতীন্দ্র চন্দ্র চক্রবত্তর্ী, মামনি প্রকল্পের উপজেলা কো—অর্ডিনেটর বরুন চন্দ্র রায়, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ সাজল আমিন, তাজমুল হুদা, মাহাম্মদ আবু নোমান প্রমুখ।