ধর্মপাশায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় গণমিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবিরের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার, সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নাজমুল ইসলাম, ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবির, সাংবাদিক তরিকুল ইসলাম পলাশ।