ধর্মপাশায় পরিবার পরিকল্পনা কার্যালয়ে যোগদানকৃতদের সংবর্ধনা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে সদ্য যোগদানকৃত ১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও ৬ জন পরিবার কল্যাণ সহকারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। সংশ্লিষ্ট কার্যালয়ের সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিফাত তারেক সিদ্দিকী। সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের ইউএফপিও মোঃ মাহমুদুল হাসানের পরিচালনায় বক্তব্য দেন, এমও (এমসিএইচ—এফপি) ডাঃ মিজানুর রহমান, এইউএফপিও মতীন্দ্র চন্দ্র চক্রবত্তর্ী, মামনি প্রকল্পের উপজেলা কো—অর্ডিনেটর বরুন চন্দ্র রায়, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ সাজল আমিন, তাজমুল হুদা, মাহাম্মদ আবু নোমান প্রমুখ। পরে সদ্য যোগদানকৃতদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।