ধর্মপাশায় বজ্রপাতে নিহত কৃষকের পরিবারকে আর্থিক সহায়তা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় বজ্রপাতে নিহত কৃষক মতিউর রহমানের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান তাঁর কার্যালয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রাপ্ত নগদ ২০ হাজার টাকা নিহতের স্ত্রীর হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস ও পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল। গত গত বুধবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামে পাশের হলদির হাওরে বজ্রপাতে কৃষক মতিউর রহমান নিহত হয়।