ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, বীর মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ। জনতা মডেল উচ্চ বিদ্যালয়ে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ আহমেদ, ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
- শান্তিগঞ্জে বিএনপির র্যালি ও আলোচনা সভা
- জয়শ্রী উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


