ধর্মপাশায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলাধীন মধ্যনগর থানার মধ্যনগর সদর ইউনিয়নের গোমাই নদীর তীর হতে এক অজ্ঞাত মহিলার (৫০) লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল এগারটার দিকে মধ্যনগর থানার পুলিশ ওই মহিলার লাশ উদ্ধার করে।
মধ্যনগর থানার ওসি মো. মাজহারুল হক    
জানান, ্ওই মহিলা বেশ কিছু দিন ধরে মধ্যনগর বাজারে অবস্থান করছিল। রাতের বেলায় বাজারের  বিভিন্ন দোকানের বারান্দায় ঘুমাত। শুক্রবার সকাল এগারটার দিকে ওই মহিলার লাশ গোমাই নদীর তীরে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ঠান্ডাজনিত কারণে মহিলার মৃত্যু হতে পারে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন না পাওয়ায় এলাকাবাসীর সহায়তায় লাশ দাফন করা হয়েছে।