Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
ধর্মপাশায় অ্যাড. আব্দুর রইছ স্মরণে কোরআন খতম, ইফতার ও দোয়া মাহফিল – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

ধর্মপাশায় অ্যাড. আব্দুর রইছ স্মরণে কোরআন খতম, ইফতার ও দোয়া মাহফিল

ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের বাবা সাবেক সংসদ সদস্য অ্যাড. আব্দুর রইছের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার শান্তি কামনায় কোরআন খতম, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টায় ধর্মপাশা পূর্ববাজারস্থ এ রইছ পাঠাগারের উদ্যোগে পাঠাগার কক্ষে এ উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাঠাগারের প্রতিষ্ঠাতা উপেজলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহ আলী আকবর। এতে অন্যান্যের মাঝে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য আলী উসমান, সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম, ব্যবসায়ী মো. ইয়ার খান। ইফতারপূর্ব দোয়া মাহফিলে এ রইছ পাঠাগারের প্রধান পৃষ্ঠপোষক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ও তাঁর সহধর্মিণী ব্যারিস্টার ফারজানা কবির শীলার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন রিফাত আল নূরী আল মোজাদ্দেদী।