ধর্মপাশায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম নাজিম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. আব্দুল হাই তালুকদার, ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররম হোসেন, দপ্তর সম্পাদক গোলাম আযহারুল ইসলাম দিদার, সেলবরষ ইউপি আওয়ামী লীগের সভাপতি শাহ আলাউদ্দিন, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবির, পাইকুরাটি ইউপি আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. ইকরাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি এমএমএ রেজা পহেল, সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটন, সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবর, শাকিল আহমেদ খান, ছাত্রলীগ নেতা তাসিনুল হক রাফি প্রমুখ। পরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু মোড়ে বৃক্ষরোপন করা হয়। অপরদিকে বিকেল তিনটায় উপজেলা পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে কেক কাটেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন।