ধর্মপাশায় আর্থিক সহায়তা প্রদান

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার চামরদানি ইউনিয়নের রামদিঘা গ্রামে পল্লীবিদ্যুতের তার ছিড়ে বিদ্যুতায়িত হয়ে নিহতদের স্বজনদের মাঝে   আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে ধর্মপাশা গ্রামের বিকাশ রঞ্জন চৌধুরী ভানু নামের এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রামদিঘা গ্রামে গিয়ে ৫ হাজার টাকা সহায়তা প্রদান করেন।