ধর্মপাশায় আ’লীগের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় আগস্ট মাস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় আওয়ামী লীগের স্থানীয় দলীয় কার্যালয়ে এ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক সভায় ভার্চুয়ালী সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সুনামগঞ্জ ১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান, মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক গোলাম আজহারুল ইসলাম দিদার প্রমুখ।
মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মদিন পালন, ৭ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন ও ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল।
সভা শুরুর পূর্বে সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুটের মাতার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।