ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইতফার পূর্ব মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন রতন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, সহ-সভাপতি আব্দুল হাই তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, মধ্যনগর থানা যুবলীগের আহ্বায়ক মোস্তাক আহমেদ, সদর ইউনিয়ন
আওয়ামী লীগের সভাপতি আরফান আলী, ধর্মপাশা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল করিম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মহিউদ্দিন কনিক, সদর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সেলিম আহমেদ, পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, চামরদানি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না, জয়শ্রী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন নব নির্বাচিত চেয়ারম্যান আজিম মাহমুদ প্রমুখ।
মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা আসাদ আল আজাদ, যুবলীগ নেতা বিজিত দাস প্রমুখ।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচলনা করেন, ধর্মপাশা বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা বজলুর রহমান।
- যেভাবে সিলেটে শুল্ক ফাঁকির গাড়ি রেজিস্ট্রেশন করা হয়
- বিবিএস সামাজিক সূচক-পিছিয়ে পড়া মানুষ তাদের জন্য বিশেষ কর্মসূচি নিন


