ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ইজিবাইক উল্টে মজিদা খাতুন (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মজিদা খাতুন নেত্রকোনার বারহাট্টা উপজেলার প্রেমনগর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী। বুধবার বিকেলে ধর্মপাশা থানা সংলগ্ন কংস সেতুর উত্তর পাশের সড়কে এই ঘটনা ঘটে।
নিহতের ছেলে এমারুল জানায়, ওইদিন দুপুর দেড়টার দিকে তারা নিজ বাড়ি থেকে ইজিবাইকে করে ৭/৮ জন যাত্রী নিয়ে ধর্মপাশা উপজেলা আতকাপাড়া গ্রামের মাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। পরে তারা ধর্মপাশা থানা সংলগ্ন কংস সেতুর উত্তর পাশের সড়কে এলে তাদের মধ্যে কয়েকজন পুরুষ যাত্রী ইজিবাইক থামিয়ে প্র¯্রাব করার জন্য নেমে যায়। এ সময় নারী যাত্রীরা ইজিবাইকের ভেতরে বসা ছিল। এক পর্যায়ে যাত্রীদের সাথে থাকা রকি মিয়া (১০) নামের এক শিশু ইজিবাইকের একটি অংশ ধরে টান দিলে ইজিবাইকটি উল্টে সড়কের নিচে পড়ে গেলে মজিদা খাতুন গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় মজিদা খাতুনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফুর রহমান তাঁকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা থানার এসআই শেখ মো. রুবেল মিয়া জানান, ইজিবাইকসহ চালক পালিয়ে গেছে। চালককে গ্রেপ্তার ও ইজিবাইকটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।


