ধর্মপাশায় উন্মুক্ত বাজেট ঘোষণা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে ওই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহম্মেদ। আগামী অর্থ বছরের ১ কোটি ৪৩লাখ ৪০ হাজার ৩৫ টাকার উন্মুক্ত বাজেট বাজেট পেশ করে বক্তব্য দেন, ইউপি সচিব মো.তাহেরুল
ইসলাম। অন্যানের মধ্যে বক্তব্য দেন ইউপি সদস্য আব্দুল মজিদ খান, মেহেদী হাসান, পিয়ারা বেগম প্রমুখ।