ধর্মপাশায় ঋণ বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় করোনা ভাইরাস সংক্রমণের কারণে ক্ষতিগ্রস্ত ৪জন ব্যক্তির মাঝে ৮ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর উদ্যোগে রবিবার দুপুর ১২টায় এ ঋণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ জেলা শাখার উপপরিচালক মোহাম্মদ রাশিদুল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা পঙ্কজ কুমার ভট্টাচার্য্য প্রমুখ।