ধর্মপাশায় এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ধর্মপাশা প্রতিনিধি
মনোনয়নপত্রে প্রার্থীর স্বাক্ষর না থাকায় ধর্মপাশায় মো. জামাল হোসেন নামের আওয়ামী লীগের এক বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জামাল হোসেন উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য   মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বংশীকুন্ডা উত্তর ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম জানান, এ ইউনিয়নে মোট চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকায় জামাল হোসেন নামের এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।