ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ওয়ালী উল্লাহ (২৮) নামের এক মাদকসেবীকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি উপজেলার সদর ইউনিয়নের রাজনগর গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফাতেমানগরস্থ শয়তানখালী ব্রীজের ওপর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, ওয়ালী উল্লাহ ওই সময় গাঁজা সেবনের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁকে সেখান থেকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের উপকরণ উদ্ধার করা হয়। এ ব্যাপারে রাতেই তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা একটি হয়েছে।
ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, শুক্রবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


