ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় বাবুল মিয়া (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, হলিদাকান্দা গ্রামের বাসিন্দা বাবুল মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। মঙ্গলবার রাতেও বাবুল মিয়া স্থানীয় মাদকসেবীদের কাছে গাঁজা বিক্রি করছিল। খবর পেয়ে পুলিশ তাকে ২০ পুড়িয়া গাঁজাসহ আটক করে। এ ঘটনায় রাতেই ধর্মপাশা থানার এএসআই আব্দুল করিম বাদী হয়ে বাবুল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।


