ধর্মপাশায় এমপি রতনের পক্ষ থেকে অর্থ সহায়তা

ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতনের ঐচ্ছিক তহবিল থেকে ধর্মপাশা উপজেলার ৪৭ জন অসহায় ও দুস্থ্য ব্যক্তির মাঝে ২ লাখ ৫৪ হাজার টাকা চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এমপি মোয়াজ্জেম হোসেন রতন উপকারভোগীদের মাঝে এসব চেক বিতরণ করেন। এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু তালেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস প্রমুখ।