ধর্মপাশা প্রতিনিধি
করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর কবীরের (৫৫) মৃত্যু হয়েছে। রবিবার রাতে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে ধর্মপাশায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হলো। এর আগে ১৯ জুলাই সদর ইউনিয়নের মহদিপুর গ্রামের শফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়।
আলমগীর কবীরের নমুনায় গত ২১ আগস্ট করোনা ভাইরাস শনাক্ত হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ওই দিন সন্ধ্যায় তাঁকে মুমূর্ষু অবস্থায় ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ১১টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঝন্টু সরকার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।


