ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টেস্টের বুথ স্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপতি এ বুথের শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (মা ও শিশু স্বাস্থ্য) ডা. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, দপ্তর সম্পাদক গোলাম আযহারুল ইসলাম দিদারসহ আরও অনেকেই।


