ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বিকেলে ধর্মপাশা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজ শাখা ছাত্রলীগের একাংশের নেতা মেহেদী হাসান বাবর, কিরণ আহমেদ, রিয়াদ, শাকিল প্রমুখ।
উল্লেখ্য, গত বছরের ১৪ নভেম্বর ধর্মপাশা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের চার মাস পর গত বুধবার রাতে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণ ও সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরীর যৌথ স্বাক্ষরে ধর্মপাশা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে ফয়সাল মজুমদার ও সাধারণ সম্পাদক হিসেবে রাজিব তালুকদারের নাম অনুমোদিত হয়।


