ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় হাওর এলাকায় বিশেষ কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বোরো বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার। এতে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান
আবদুল মোতালিব খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জেলা পরিষদ সদস্য শামীম আহমেদ মুরাদ, জয়শ্রী ইউপি চেয়ারম্যন সঞ্জয় রায় চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা সোয়েব আহমেদ প্রমুখ। এ কর্মসূচির আওতায় ধর্মপাশা উপজেলায় ৪৫ হাজার ৩৬৪ জন কৃষককে সহায়তা দেয়া হবে।


