ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলায় কেয়ার জিএসকের দিন ব্যাপি প্রজেক্ট শেয়ারিং মিটিং ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর বারটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পাইকুরাটি ও জয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সচিব, সদস্য এবং ওই দুই ইউনিয়নের প্রাইভেট সিএসবিএদের সমন্বয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে কেয়ার জিএসকের সিএইচডাব্লিউআই। এতে সভাপতিত্ব করেন পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফেরদৌসুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান। কেয়ার জিএসকের প্রজেক্ট ম্যানেজার মো. জসিম উদ্দিন।
কেয়ার জিএসকের মাঠ সহায়ক মো. মাহমুদুল হাসান উজ্জল পরিচালনায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মোশাহিদ তালুকদার, ডা. শামছুল ইসলাম শাওন, জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্চয় রায় চৌধুরী ও সাংবাদিক চয়ন কান্তি দাস। আরও উপস্থিত ছিলেন কেয়ার জিএসকের মাঠ সহায়ক তাসলিমা বিনতে আনসারী প্রমুখ।


