ধর্মপাশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২২টি পরিবারকে প্যাকেজ অনুদান বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২২টি পরিবারের মধ্যে প্যাকেজ অনুদান হিসেবে উন্নত জাতের ক্রসব্রীড বকনা, দানাদার খাবার, টিন, ইট, পিলার ও সাইনবোর্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুর রহিম মিয়ার সঞ্চালনে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্লাল হোসেন, উপকারভোগী রবিন দাজেল। পরে আমন্ত্রিত অথিতিরা প্যাকেজের অনুদান উপকারভোগীদের হাতে তুলে দেন। ওইদিন ছয়জন উপকারভোগীর মাঝে গরু বিতরণ করা হয়। পর্যায়ক্রমে প্রতিটি অনুদান বিতরণ করা হবে।