ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাদ্য বিভাগ শনিবার দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিনয় কুমার দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম
হোসেন রতন।
মাহিউদ্দিন আহমেদ কনিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া, ধর্মপাশা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনধন চন্দ্র দাস প্রমুখ।
উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ মুরাদ, সেলবরষ ইউপি চেয়ারম্যান নুর হোসেন, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান।


