ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় গবাদি প্রাণি পালন ও রোগ প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মধ্যনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে রোববার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে ৪০ জন খামারি অংশ নেয়। প্রশিক্ষণ উদ্বোধন করেন মধ্যনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার।
এতে প্রশিক্ষক ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুর রহিম মিয়া।


