ধর্মপাশায় খাল খনন কাজের উদ্বোধন

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় হাওর এলাকায় বন্যা ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় রুই বিল প্রকল্পের অন্তর্ভূক্ত ডহর গাং খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে এর উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, প্রকল্প পরিচালক একেএম সামসুল আলম, উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান, সিলেট পৌর সার্কেল (বাপাউবো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী খুশী মোহন সরকার, উপজেলা নিবার্হী অফিসার ওবায়দুর রহমান, জয়শ্রী
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব সঞ্জয় রায় চৌধুরী।