ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগরে ‘গলইখালী অজিৎ স্মৃতি পাঠাগার’র কার্যকরী কমিটি গঠন করা হয়েেেছ। গত শুক্রবার রাতে পাঠাগারের সভাপতি অবিশ্বাস সরকারের সভাপতিত্বে এবং পাঠাগারের প্রতিষ্ঠাতা অসীম সরকারের সঞ্চালনায় এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সকলের সিদ্ধান্ত অনুযায়ী অধীর সরকারকে সভাপতি ও অসীম সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরেশ চন্দ্র দাশ ও অঞ্জনা রানি সরকারকে সহ সভাপতি, সুবীর চকদার ও অনিতা রানি সরকারকে সহ-সাধারণ সম্পাদক, সুব্রত সরকারকে সাংগঠনিক সম্পাদক, চৈতালি তালুকদারকে সহ সাংগঠনিক, সজল সরকারকে অর্থ সম্পাদক ও চন্দন সরকারকে সহ-অর্থ সম্পাদক, পিপুল সরকার বাপ্পীকে প্রচার ও প্রকাশনা, অমিয় ভূষণ সরকারকে সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, রুপালী রানি সরকারকে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, তৃষা রানি সরকারকে সহ-সাহিত্য সংস্কৃতি সম্পাদক, দ্বীপ্ত সরকার বাপ্পীকে দপ্তর সম্পাদক, রুবেল সরকারকে সহ দপ্তর সম্পাদক, বিমান তালুকদার, বিদ্যুৎ কুমার বিশ্বাস বাবলু, সুমন পাল, নির্মল চাকলাদার, রাজিব সরকার রতন, মানিক চাকলাদার, নিকেশ সরকার নির্মল, সুকান্ত তালুকদার, সাগর চাকলাদার, নীহার চাকলাদার, মৃনাল সরকার, মিতালি চাকলাদার, সুব্রত তালুকদার, সাগর সরকার, অমিত সরকার পল্লবকে কার্যকরী সদস্য মনোনিত করা হয়।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে মাদকমুক্ত সমাজ ও আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে কাজ করছে অজিৎ স্মৃতি পাঠাগার। সাহিত্য সংস্কৃতির বিকাশে ত্রৈমাসিক গাঙুড় নামে একটি প্রকাশনা করে যাচ্ছে এই পাঠাগারটি।


