ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানা এলাকায় ভারতীয় মদ বিক্রির অভিযোগে গ্রাম পুলিশসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত রোববার রাত সাড়ে ১২টার দিকে মধ্যনগর থানার চামরদানী ইউনিয়নের কাইতকান্দা নামক এলাকা থেকে মদ বিক্রির অভিযোগে চামরদানী ইউপির গ্রাম পুলিশ কালন ওরফে কালা (২৮) ও দয়াল তালুকদার (৩৫) নামের দুইজনকে ৯ বোতল ভারতীয় মদসহ আটক করা হয়। কালন ওরফে কালা চামরদানী ইউপির জলুসা গ্রামের মৃত রশিদ খান ও একই ইউপির রামদিঘা গ্রামের দয়াল তালুকদার মৃত রঞ্জিত তালুকদারের ছেলে।
মধ্যনগর থানার এসআই সাইফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার দুপুরে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।


