ধর্মপাশায় চাঁদাবাজির মামলায় আসামি গ্রেফতার

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের স্বরস্বতীপুর গ্রামের কামাল হোসেন নামের এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। নৌ পথে চাঁদাবাজির মামলায় বৃহস্পতিবার রাতে জামালগঞ্জ উপজেলার ফতেপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে ধর্মপাশা থানা পুলিশ।
ধর্মপাশা থানার    ওসি গোলাম কিবরিয়া জানান, উপজেলার সুমেশ্বরী নদীতে চাঁদাবাজির অভিযোগে ২০১৩ সালের ছয় নভেম্বর ধর্মপাশা থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়। ওই মামলায় সে এতো দিন পলাতক ছিল। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।