ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় মহান ২১ শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব। বিচারক হিসেবে ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল আউয়াল, সহকারী শিক্ষা কর্মকর্তা বিজয় সরকার, একাডেমিক সুপারভাইজার জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ ফারুক, পল্লী জীবিকায়ন কর্মকর্তা তৌহিদুল
ইসলাম সোহাগ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এম.এ রেজা পহেল প্রমুখ। চিত্রাংকন প্রতিযোগীতা তিনটি ও সুন্দর হাতের লেখা একটি গ্রুপে অনুষ্ঠিত হয়।
- একুশে শিশু-কিশোরদের বইমেলায় আনন্দ উচ্ছ্বাস
- দোয়ারায় বৈদেশিক কর্মসংস্থান দক্ষতা ও সচেতনা শীর্ষক সেমিনার


