ধর্মপাশায় ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

ধর্মপাশা প্রতিনিধি
বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে আগামী ২ আগস্ট জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুর ধর্মপাশায় আগমন উপলক্ষে উপজেলা ছাত্রদলের একাংশের উদ্যোগে এক শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণ করেন, উপজেলা যুবদল নেতা মাহবুবুল আলম হাদিস, সাইফুর রহমান কাঞ্চন, ছাত্রদল    নেতা রোকন উদ্দিন বেপারী, চন্দন খান, কবির আহমেদ, সারোয়ার হোসেন, আশিক আহমেদ বকুল, মারুফ কিং, শাহ আলম প্রিন্স, ইলিয়াস, শাহীন, রাজু আহমেদ, হানিফ আহমেদ রকি, ফারুক আহমেদ, তানভীর, সিকে কাঞ্চন, উজ্জ্বল শিকদার প্রমুখ।