ধর্মপাশায় ছাত্রলীগের আনন্দ মিছিল

ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের নবগঠিত ছাত্রলীগের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে ধর্মপাশায় আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা ছাত্রলীগ নেতা আবু সাদাত তিতাসের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এক আনন্দ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদসহ উপজেলা ছাত্রলীগ, বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিল শেষে দলীয় কার্যালয়ে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগ নেতা আবু সাদাত তিতাসের সভাপেিতত্ব ও ধর্মপাশা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মজুমদারের পরিচালনায় বক্তব্য দেন, যুবলীগ নেতা শাহ আলী আকবর, মুহিত লাল তালুকদার মুন, উপজেলা ছাত্রলীগ নেতা আরমান আহমেদ, জাকিরুল ইসলাম, মনিরুজ্জামান মোহন, সোহান আহমেদ রাজ, শামসুল আলম, পিয়াস, আমিরুল ইসলাম, ওমর ফারুক, নারায়ন তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাইনুদ্দিন চৌধুরী, পিন্টু দে, শুভেল আহমেদ, ইমন চৌধুরী, রোমন আহমেদ প্রমুখ।