ধর্মপাশা প্রতিনিধি
জেলা ছাত্রলীগের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে ধর্মপাশায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা ছাত্রলীগ নেতা আল আমিন খানের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে আলোচনা সভায় আল আমিন খানের সভাপতিত্বে ও উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহ্বায়ক মেহেদী হাসান বাবরের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা ছাত্রলীগ নেতা হাসান আহমেদ রিয়াদ, আবদুল্লাহ আল সানি, তানভির কবির, সাহস আহমেদ, তারেক হাসান, প্রভাত চৌধুরী, নাঈম ইসলাম, জহিরুল ইসলাম, আশিক নূর, মোক্তার আহমেদ, ওয়াসিম আহমেদ, পারভেজ আহমেদ, রাফি আহমেদ, আমিনুল ইসলাম, রাহাত হাসান, মাহবুব আলম, মেহেদী হাসান প্রমুখ। মিছিলে বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।


