Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
ধর্মপাশায় ছাত্র লীগের মিছিল – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

ধর্মপাশায় ছাত্র লীগের মিছিল

ধর্মপাশা প্রতিনিধি
আগামি ১১ মার্চ জেলা ছাত্রলীগের সম্মেলনকে স্বাগত জানিয়ে ধর্মপাশায় প্রস্তুতি সভা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ধর্মপাশা উপজেলা ছাত্রলীগ নেতা আল আমিন খান এর নেতৃত্বে স্থানীয় দলীয় কার্যালয় থেকে এক মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।   পরে সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ও উপজেলা ছাত্রলীগ নেতা আল আমিন খানের সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল সানির সঞ্চালনায় বক্তব্য দেন, ধর্মপাশা উপজেলা ছাত্রলীগ নেতা হাসান আহম্মেদ রিয়াদ, মাজহারুল ইসলাম মাজু, সালমান আহম্মেদ, তপিউর রহমান তপু, মো. নূরে আলম, মেহেদী হাসান বাবর, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রধান, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ নেতা ফাহিম আহম্মেদ, জয়শ্রী ইউনিয়ন ছাত্রলীগ নেতা পারভেজ আহম্মেদ, আনোয়ার হোসেন, ধর্মপাশা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ নেতা ওমর ফারুক চৌধুরী, যতন চন্দ্র কর, নাজমুল হক, রাহাত আহমেদ প্রমূখ। সভায় সর্বসম্মতি ক্রমে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরীকে আগামি জেলা ছাত্রলীগের সভাপতি পদ প্রার্থী হিসেবে সমর্থন করা হয়।