ধর্মপাশা প্রতিনিধি
‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গণমিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির সভাপতি মিছবাহ উদ্দিন আহমদের সভাপতিত্বে ও অ্যাডভোকেট ইকরাম হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন। অন্যান্যের মাঝে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মাদ মোসতানশির বিল্লাহ, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, বীর মুক্তিযোদ্ধা ছফেদ আলী, এডভোকেট আব্দুল আজিজ চৌধুরী, ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল হক, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেনসহ আরো অনেকেই।


